রোগীর জন্য তথ্য

বুঝে নিন, তারপর সিদ্ধান্ত নিন

আপনার চিকিৎসা নিয়ে আলোচনার কিছু প্রয়োজনীয় বিষয়।

চিকিৎসার বিকল্পগুলো বুঝে নিন

কোন চিকিৎসা কেন বলা হচ্ছে, অন্য কী উপায় আছে এবং অপেক্ষা করলে কী হতে পারে—জেনে নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝতে অসুবিধা হলে আবার প্রশ্ন করুন।

সুফল ও ঝুঁকি নিয়ে কথা বলুন

চিকিৎসার ফল সবার এক রকম হয় না। আপনার ক্ষেত্রে সম্ভাব্য সুফল, ঝুঁকি ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করুন। সামগ্রিক সাফল্যের হার দিয়ে একজনের ফল নিশ্চিত করা যায় না।

পুরো খরচ সম্পর্কে জানুন

পরামর্শ, পরীক্ষা, ওষুধ ও চিকিৎসার খরচ আলাদা করে বুঝে নিন। পরবর্তী কোনো ধাপে অতিরিক্ত খরচ হতে পারে কি না, তা-ও জিজ্ঞেস করুন।

প্রয়োজনে কাউকে সঙ্গে আনুন

কথা শুনতে, তথ্য মনে রাখতে বা প্রশ্ন করতে সুবিধা হলে সঙ্গী বা বিশ্বস্ত কাউকে সঙ্গে আনতে পারেন। যাওয়ার আগে চেম্বারে ব্যবস্থা সম্পর্কে জেনে নিন।

চেম্বারে যোগাযোগ করুন